ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সৌদির সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা এয়ারলাইন্স
ডুয়া নিউজ: সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে রওনা দেয়।
প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে রওনা দেবে এবং স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে রিয়াদে অবতরণ করবে। রিয়াদ থেকে ফেরার ফ্লাইট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং পরদিন ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশিদের আরও ভালো সেবা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দার পর এবার সরাসরি ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালু করেছে। রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে সৌদি আরব থেকে দেশে ফিরে দ্রুত সময়ে অভ্যন্তরীণ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থায়ও বিশেষ গুরুত্ব দেবে এয়ারলাইনসটি।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি বিমান। অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর আগে উদ্বোধনী ফ্লাইটের যাত্রী এবং ইউএস-বাংলার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়—সবাই যেন নিরাপদে ও সফলভাবে এই যাত্রা সম্পন্ন করতে পারে, সেই কামনায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)