ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক
ডুয়া ডেস্ক: প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। যদি আরও কেউ বাকি থাকে তাদেরও আইনের আওতায় আনতে হবে।"
তিনি আরও হুঁশিয়ারি দেন, "যদি কোথাও থেকে প্রশাসনের কাজে বাধা দেওয়া হয় তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।"
উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংঘটিত এক হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছেন, নিহত পারভেজ ছিলেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের