ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাসীকে থ্রি জিরো ভিশনে জোর দেওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস
ডুয়া ডেস্ক: বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে তার ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নির্গমন—বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসক্যাপের ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস তার বার্তায় বলেন, জলবায়ু পরিবর্তন এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর এখনই সময়। পাশাপাশি টেকসই ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজের সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, ব্যাংককে শুরু হওয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম এই অধিবেশনে অংশ নিচ্ছে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) ড. আনিসুজ্জামান চৌধুরী।
সপ্তাহব্যাপী এ বৈঠকে বাংলাদেশ অর্থবহ মতামত উপস্থাপন করবে এবং নতুন অংশীদারিত্ব গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী