ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিএসইর দর বৃদ্ধির তালিকায় ঝুঁকিপূর্ণ ৪ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ ২০ এপ্রিল সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সুচক ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ দরপতনের মধ্যেও ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভ্ক্তু ঝুঁকিপূর্ণ ৪ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির তালিকায় উঠে আসা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ৪টি হলো- এস আলম কোল্ড রোল্ড স্টিল, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল এবং রিলায়েন্স ওয়ান। পিই রেশিও বিবেচনায় কোম্পানিগুলো বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে।
জানা যায়, আজ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ৬৪.৮২ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপুর্ণ।
২ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ১৫৩.৭৪ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপুর্ণ।
আজ ডিএসইতে সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা বা ৬.০৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় ৫ম স্থানে অবস্থান করছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ১২৯.২৬ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপুর্ণ।
আজ ডিএসই দর বৃদ্ধির তালিকায় ৭ম স্থানে অবস্থান করছে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির ইউনিট দর ৯০ পয়সা বা ৪.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৯০ পয়সায়।
২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটির পিই রেশিও ৫২.২৬ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপুর্ণ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা