ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিজিবির বাধার মুখে মাটি কাটা বন্ধ করল বিএসএফ
ডুয়া নিউজ: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি কাটছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফ মাটি কাটা বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যায়।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) আওতাধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে প্রায় ৭০ গজ ভারতের ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটছিল এবং তা ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে দহগ্রাম বিওপির বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার কাজে বাধা দেয় ও এ বিষয়ে কড়া প্রতিবাদ জানায়।
পরে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা মাটি কাটার কাজ বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি সরিয়ে ফিরে যায়। একই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে পুনরায় না ঘটে, সে বিষয়ে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করেছে বিজিবি।
বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন এ বিষয়ে বলেন, “দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের