ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ফাইয়াজের মামলায় মন্ত্রণালয়ের কিছু করার নেই: আসিফ নজরুল
ডুয়া ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আন্দোলনের সময় ঢাকা কলেজ শিক্ষার্থী ফাইয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।
রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, এই মামলায় দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। সেই জবানবন্দি প্রত্যাহার না করা হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা খুবই দুষ্কর হয়ে পড়বে। ৮ মাসেও কেন জবানবন্দি প্রত্যাহার হয়নি সেটি সংশ্লিষ্টরা বলতে পারবে। বিষয়টির পুরোপুরি এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের।
আসিফ নজরুল বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন। বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে, তবে তা মেনে নিয়েই সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনও সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে উদ্যোগ নিতে হবে।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসে অনেকেই পলিটিক্যাল বক্তব্য দিত বলেও মন্তব্য করেন তিনি। এর আগে, আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত