ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীর আরও ২ জায়গায় আ.লীগের ঝটিকা মিছিল
ডুয়া নিউজ: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের করতে দেখা যাচ্ছে। রাজধানীতে দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে মিছিল করেছে তারা।
আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ডেমরায় ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটির নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত।
অন্যদিকে, সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা অংশ নেন।
এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের