ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সাংবাদিকের বাবাকে 'মিথ্যা' মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি
ডুয়া নিউজ: বাংলাদেশ টাইমস'র মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিমুর রহমান সাকিলের বাবাকে 'মিথ্যা' মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সাকিল এক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, চলতি বছরের এপ্রিল মাসের ১৭ তারিখে আমার বাবা মো. শাহাবুদ্দিনকে সন্ধ্যা সাতটার সময় পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের মাধ্যমে আমরা জানতে পারি, হাতিয়ার সাবেক আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর ক্যাডার আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন। আবুল কালাম ২০১৮ সালের একটি ঘটনাকে টেনে ২০২৪ সালের ১ নভেম্বর আমার বাবাকে ৩২ নাম্বার আসামি করে মামলা করেন। যা একটি মিথ্যা এবং বানোয়াট। আমরা এতো দিন ধরে এই মামলার বিষয়ে কিছুই জানি না। তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও উল্লেখ করতে পারেনি। মামলায় ৩৩ জন আসামীর মধ্যে আমার বাবাকে ৩২ নম্বর আসামী করা হয়েছে।
তিনি বলেন, বাদী আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর ক্যাডার বাহিনী ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের প্রকাশ্যে মিছিল মিটিং করেছে। সে সমস্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার অত্যাচারে এলাকার বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অতিষ্ট ছিলো। সেই লোক এখন বিএনপি সেজে টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে। নিজেকে নব্য বিএনপি নেতা দাবি করছে। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কয়েকটি মামলার বাদি হয়ে তিনি এখন বাণিজ্য শুরু করেছেন। এই আবুল কালাম আমার বাবাসহ বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। এর সঙ্গে একজন আইনজীবী জড়িত আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আতাউর রহমান রাফি নামের একজন ছাত্র লীগ নেতাও জড়িত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের এই সদস্য বলেন, হাতিয়া বুড়িরচর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান রাফিসহ নামে বেনামে আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। যে পরিমাণ টাকা আমাদের কাছে নেই। টাকা দিলে তারা মামলা উঠিয়ে নিবে এমন কথা জানায়। এতে বুঝা যায় সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমার বাবা অতি সাধারণ জীবনযাপন করেন। দিন এনে দিন খাওয়ার মতো। এলাকায় আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
তিনি আরও বলেন, বিগত সরকার আমলে হাতিয়া উপজেলার ছাত্রলীগের সভাপতি রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু ছিল এই রাফি। একসময় সে চাঁদাবাজি করে বিএনপি ও নিরীহ লোকদের হয়রানি করেছে। রাফিদের একটি পারিবারিক ঘটনায় আমার বাবাকে তাদের পক্ষে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য চাপ দেয়া হয়। আমরা যতটুকু বুঝতে পারি, তাতে আমার বাবা রাজি না হওয়ায় রাফির বাবা আইনজীবী হওয়ার সুবাদে আমার বাবাকে এই মিথ্যা মামলায় আসামী করে দেয়া হয়। তাছাড়া আমি এলাকার নানা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে একটু স্বোচ্ছার থাকায় তারা আমার উপরও ক্ষুব্ধ। আমার ধারণা, সে কারণেও আমার বাবাকে হয়রানি করা হতে পারে। আমার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ জানাই এবং আমার বাবার মুক্তি চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল