ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজধানী থেকে আ.লীগ-ছাত্রলীগের আরও ৬ নেতা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ছয় নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পল্লবী থানা ছাত্রলীগের ৫নং ওয়ার্ডের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নাইম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন ফাহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি শেখ মো. সোহেল, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, বাড্ডা থানা ৩৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন এবং ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান।
ডিবির তথ্যমতে, ১৮ এপ্রিল পল্লবীর বাউনিয়া এলাকা থেকে আশরাফুল ইসলাম নাইমকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল। একই দিন যাত্রাবাড়ী থেকে মো. রিপন হোসেন ফাহিমকে আটক করে ডিবি সাইবার বিভাগের একটি আভিযানিক দল।
এছাড়া কদমতলীর মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে আটক করে ডিবি-ওয়ারী বিভাগের একটি ইউনিট। ১৯ এপ্রিল ভোরে মধ্য বাড্ডা থেকে মো. সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিনকে, এবং শাহ আলী এলাকা থেকে পৃথক অভিযানে আবুল বাশার খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
উল্লেখ্য, এর আগে ১৭ এপ্রিলও রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ছয় নেতাকে গ্রেপ্তার করেছিল ডিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের