ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা
ডুয়া ডেস্ক: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (রোববার) দেশব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছেন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ শিরোনামে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি শেষে এ ঘোষণা দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের মুখপাত্র জোবায়ের পাটোয়ারী।
কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। এ সময় কুমিল্লার কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান তারা। ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে দুপুর সাড়ে ১১টায় জড়ো হয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এর আগেও আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন এবং বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরও দাবি আদায়ে আশ্বস্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এক সংবাদ ব্রিফিংয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করুন তাহলেই আমরা রাজপথ ছাড়ব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, পাশাপাশি তাদের চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাই। আমরা আলোচনায় আগ্রহী কিন্তু দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি