ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে বৈঠকটি শুরু হয়। যদিও বৈঠকে অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট তালিকা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত রয়েছে।
এর আগে, গত ২৩ মার্চ কমিশনের ১৬৬টি সুপারিশের ওপর লিখিত মতামত জমা দেয় এনসিপি। তারা ২২টি সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে। দলের পক্ষ থেকে জানানো হয়, যেসব সুপারিশ সরাসরি সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মত দিয়েছে দলটি।
উল্লেখ্য, তরুণদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দলটি ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে দলের নেতা-কর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের