ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরা কাঁপালো ছাত্র-জনতা
ডুয়া ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদী ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল শুরু হয়। এতে অংশ নেন ‘জুলাই আন্দোলন’-এর শত শত শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, "জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ না করায় এবং দলটির সন্ত্রাসীদের বিচার না হওয়ায় তারা বারবার সাহস পাচ্ছে। উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের প্রকাশ্য মিছিল সেটিরই প্রমাণ।"
মিছিলে বক্তব্য দেন ‘জুলাই রেভুলেশন অ্যালায়েন্স’-এর সংগঠক লাবিব মুহান্নাদ। তিনি বলেন, “আমাদের একটাই দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না এই দাবি বাস্তবায়ন হবে, ততদিন আমরা ঘরে ফিরব না। শহিদদের আত্মা শান্তি পাবে না।”
এ সময় তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরদার রিয়াদ বলেন, “যদি প্রশাসন সময়মতো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তবে তারা রাস্তায় নামার সাহস পেত না। আমরা চাই, জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।”
মিছিলটি উত্তরার হাউজ বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসিমউদ্দিন এলাকা প্রদক্ষিণ করে বিএনএস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের