ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের পক্ষে নারায়ণগঞ্জে রাজপথে জনতার মিছিল
ডুয়া ডেস্ক : নারায়ণগঞ্জে ‘আগে সংস্কার, তারপর নির্বাচন’ স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচির মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এতে বক্তব্য রাখেন রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আল আমিন, সাব্বির ইসলামসহ অন্যান্য ছাত্র-জনতা।
বক্তারা বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে।
তারা বলেন, আমরা এই দেশের পরিবর্তনের নতুন একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে? কখনো হবে না। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোনো পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশের পরিবর্তন সম্ভব হবে।
তারা আরও বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগণ ভোটের অধিকার পায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আগে গণপরিষদ নির্বাচন দিন। জনগণের মতামত নেন, তারা কি আদৌ নির্বাচন চায় নাকি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি, আপনারা আগে সংস্কারের পেছনে আসুন। দেশের মৌলিক যে দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচনের কথা বলুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের