ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসি কেন্দ্রে নকল দিতে গিয়ে অ’স্ত্র’সহ কিশোর আটক
ডুয়া নিউজ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
আটককৃত কিশোরের নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পরীক্ষাকেন্দ্রের দেয়াল টপকে হলের ভেতরে প্রবেশের চেষ্টা করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে তার দেহ তল্লাশি করে নকল সরবরাহের উপকরণের পাশাপাশি একটি বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়।
ঘটনার পর কেন্দ্র সচিব মো. আরিফ উল্ল্যা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, “আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?