ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘হাল ছেড়ে’ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
ডুয়া ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) প্যারিস ত্যাগের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব না হয়, তাহলে আমাদের হাল ছেড়ে দিতে হবে। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
এই মন্তব্যের আগে তিনি ইউরোপীয় এবং ইউক্রেনীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার আগ্রাসন থামানো নিয়ে আলোচনা করেছেন।
রুবিও জানান, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিসহ তারা যুদ্ধ বন্ধে সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করছেন। যদি এই প্রচেষ্টা ফলপ্রসূ না হয় তবে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াতে বাধ্য হবে বলেই তার মত।
“এটা আমাদের যুদ্ধ নয়। আমরা এটা শুরু করিনি। গত তিন বছর ধরে আমরা ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছি। কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে—এই যুদ্ধ আদৌ শেষ করা সম্ভব কি না”—বলেছেন রুবিও।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে গত ৮৭ দিন ধরে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক:
বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। এতে মার্কো রুবিও ও ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিজে তাদের স্বাগত জানান।
উল্লেখ্য, কিছুদিন আগে উইটকফ রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেছেন। যদিও ফ্রান্স এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিস্তারিত জানায়নি। তবে সূত্র বলছে বৈঠক সফল হয়েছে এবং আগামী সপ্তাহে লন্ডনে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশিয়া শান্তিচুক্তি মানতে নারাজ:
সূত্র জানিয়েছে, রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলেছেন এবং একটি শান্তি রূপরেখা তুলে ধরেছেন। তবে সেই রূপরেখার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, আগের একটি শান্তিচুক্তির খসড়ায় ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটি প্রত্যাখ্যান করেন। এই প্রেক্ষাপটে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রাশিয়া প্রতিদিন আক্রমণ চালাচ্ছে। আমাদের উচিত তাদের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। তাহলেই শান্তির সম্ভাবনা তৈরি হবে।”
তথ্য : সিএনএন, ডয়েচে ভেলে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ