ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভুয়া মেজর আটক
ডুয়া ডেস্ক: ফরিদপুরে এক ব্যক্তিকে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম আপন (৩৭)। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় শহরের জনতা ব্যাংক মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আমিনুলকে আটক করা হয়।
জানা গেছে, আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলেন। তবে আমিনুলের দাবি, তিনি একসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সৈনিক ছিলেন এবং ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।
ওসি আসাদুজ্জামান জানান, মধুখালী থানায় এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর