ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হা-ম-লা, নিহ’ত ৩৮
ডুয়া ডেস্ক: ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০২ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাতে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চালানো ওই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হুথি বিদ্রোহীদের জ্বালানি সরবরাহের পথ বন্ধ করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, “এই হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তি দুর্বল করা।”
ওয়াশিংটনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার হয়েছে। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইতোমধ্যেই ১২৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
গত সোমবার (১৪ এপ্রিল) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ সত্ত্বেও হুথি যোদ্ধারা পিছু হটতে নারাজ। তারা ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ