ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
ডুয়া ডেস্ক: নারী বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ নারী দল। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারালেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো নিগার সুলতানার দলের। কিন্তু লাহোরে আজ সেই লক্ষ্যে পৌঁছানো গেল না। হারতে হয়েছে ক্যারিবিয়ানদের কাছে, ফলে বিশ্বকাপের টিকিটের জন্য অপেক্ষা বাড়ল বাংলাদেশের।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। শারমিন আক্তার করেন সর্বোচ্চ ৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বোলিংয়ে শুরুটা আশানুরূপ ছিল না বাংলাদেশের। হাইলি ম্যাথিউস ইনিংসের শুরুতে না থাকলেও কিয়ানা জোসেফ ও জায়দা জেমস উদ্বোধনী জুটি গড়েন ২৬ রানের। জায়দা ৯ রানে জান্নাতুল ফেরদৌসের শিকার হন। এরপর কিয়ানা করেন ৩১ রান, যাকে আউট করেন রাবেয়া খান।
১৭তম ওভারে ফাহিমা খাতুন আক্রমণে এসে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন শেইমেন ক্যাম্পবেলকে (২৪)। এরপর চতুর্থ উইকেটে হাইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর মিলে ৬৬ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যেতে থাকেন। ম্যাথিউসকে (৩৩) আউট করে সেই জুটি ভাঙেন মারুফা আক্তার। একই সঙ্গে টেইলরকেও (৩৬) ফেরান নিজের পরের ওভারে।
তবে ছয় নম্বর উইকেটে ছিহনেল হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যারিবিয়ানরা। শেষদিকে আলিইয়া অ্যালেন ১০ বলে ১১ রান করে তাকে ভালো সঙ্গ দেন। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ, আর টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন পূরণের অপেক্ষা গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস