ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত
ডুয়া ডেস্ক: খাগড়াছড়িতে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অপহরণের ঘটনায় তাদের অবস্থান শনাক্ত করেছে সেনাবাহিনী। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
অপহৃত শিক্ষার্থীরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং শিক্ষার্থী লংঙি ম্রো। এরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে অটোরিকশা চালকের পরিচয় এখনও নিশ্চিত নয়।
জানা গেছে, বিজু উৎসব শেষে ক্যাম্পাসে ফেরার পথে গত বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। তারা কুকিছড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
অপহরণের পর থেকে শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন। অপহৃত দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে মেয়েসহ অন্যদের মুক্তি চেয়েছেন। তিনি লিখেন,
"খাগড়াছড়িতে আমার মেয়ে দিব্যি চাকমা তার সহপাঠীদের সঙ্গে বিজুতে গিয়েছিল। ফেরার পথে গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। প্লিজ, কারো মায়ের বুক খালি করবেন না। যদি কোনো দোষ থাকে বিচার করুন কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা যেন কাউকে না ছুঁয়ে যায়। আমি হাতজোড় করে বলছি—ফিরিয়ে দিন আমাদের সন্তানদের। ভগবান, একটার পর একটা বিপদ কেন?"
এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান, অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে এবং প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। যদিও এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে