ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বই দেখে এসএসসি পরীক্ষা: তিন শিক্ষককে অব্যাহতি
ডুয়া ডেস্ক : এসএসসি ভোকেশনাল পরীক্ষায় নকলে সহযোগিতা করার অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে।
অব্যাহতিপ্রাপ্তরা তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক এবং ওই কেন্দ্রে কেন্দ্রসচিব ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তোফাজ্জল হোসেন তুহিন।
অভিযোগ রয়েছে- তার নির্দেশেই ওই কেন্দ্রে অবাধ নকল চলছিল।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন- মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবু জায়েদ ও মোহাম্মদ মেহেদী হাসান।
গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ১৫ এপ্রিল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ওই কেন্দ্রের সচিব ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন সাংবাদিকদের জানান, ভিডিওটা আগের পরীক্ষার। শিক্ষকদের মধ্যে চলমান দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে প্রতিক্রিয়াশীল একটি চক্র স্বল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।
ওইদিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কোনোভাবেই ওই ঘটনা সম্পর্কে জানতেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?