ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার
ডুয়া ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে আ. লীগের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপ- কমিশনের মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন।
বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন, অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কদিন পর পর গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের