ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা দেশজুড়ে
ডুয়া ডেস্ক: আগামী ১ মে থেকে দেশব্যাপী সব ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা গত দুই মাসে প্রায় ১,২৬০ কোটি টাকার লোকসানে পড়েছেন। রমজান ও ঈদ মৌসুমেও প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করে প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান গুনতে হয়েছে, যার মাসিক পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। পাশাপাশি প্রতিদিন উৎপাদিত ৩ কোটি ডিমে ২ টাকা করে ক্ষতিতে আরও ৩৬০ কোটি টাকা লোকসান হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নীরবতার সুযোগে কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প নিয়ন্ত্রণের চেষ্টায় নেমেছে। কাঁচামাল থেকে শুরু করে ডিম ও মুরগির বাজার—সবকিছু নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে তারা। ফলে প্রান্তিক খামারিরা বাধ্য হচ্ছেন ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর শর্ত মেনে চলতে।
সুমন হাওলাদার বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন পর্যন্ত সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেয় ততদিন আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও জানান, খামারিরা প্রতিটি ব্রয়লার মুরগি উৎপাদন করছেন ১৬০–১৭০ টাকায়, অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২০–১২৫ টাকায়। ডিমের ক্ষেত্রেও ১০–১০.৫০ টাকা খরচে উৎপাদিত ডিম বিক্রি হচ্ছে ৮–৮.৫০ টাকায়। এর দায় কর্পোরেট কোম্পানির একচেটিয়া বাজার দখলের।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ১০ দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:
১. জাতীয়ভাবে পোল্ট্রি পণ্যের মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও মূল্য নির্ধারণ কমিটি গঠন
২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধে কঠোর আইন
৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন
৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারি পুনর্বাসন প্যাকেজ
৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান
৬. কোম্পানিগুলোকে শুধুমাত্র কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা
৭. কোম্পানির খামার ও কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধ ঘোষণা
৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা
৯. ডিম-মুরগির রপ্তানি বৃদ্ধি
১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন
এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার