ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি
ডুয়া ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অপর দুই মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও খুলনার শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটির নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এর আগে, গত ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এরপর গত ১৩ এপ্রিল অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।
গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো।
এ ছাড়া অধ্যাদেশগুলোর প্রস্তাবনায় বলা হয়েছে, যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, একই সঙ্গে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।
অধ্যাদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামসহ এর আইনের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপিত হবে।
একইভাবে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা’র পরিবর্তে ‘খুলনা’ এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘সিলেট’ প্রতিস্থাপিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের