ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক
ডুয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসভবনে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলটির দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।
এ বৈঠকে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ ও মধ্য এশিয়া) নিকোল চুলিক ছাড়াও উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী মাইকেল অ্যান্ড্রেস কামেরাস, ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত মিগান বোলদিন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর