ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যেই: আইন উপদেষ্টা
ডুয়া ডেস্ক: আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচন জুন মাসের পরে হবে না। সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে চায়।”
বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি দেশ সংস্কার নিয়ে অত্যন্ত আন্তরিক। নেতাদের সঙ্গে এক খোলামেলা ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হয়েছিল।”
এর আগে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের