ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ফাতিমা তাসনিমের পদত্যাগ, আনছেন নতুন দল
ডুয়া ডেস্ক : গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন দলটির উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম। তবে দল ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না তিনি। নতুন দলের আত্মপ্রকাশ করার কথাও জানিয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) পদত্যাগপত্র নিজেই ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন ফাতিমা তাসনিম।
গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান। ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।’
এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নতুন দল নিয়ে আসছেন। আর এই নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন তালুকদারের মেয়ে।
এর আগে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি