ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা, ৬ দফা দাবিতে আন্দোলন
ডুয়া ডেস্ক: ছয় দফা দাবির প্রেক্ষিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অবিলম্বে তাদের পূর্বঘোষিত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, “আমরা আগে ছয় দফা দাবি তুলেছিলাম। এবার সেই দাবির সঙ্গে আরও একটি নতুন দাবি যুক্ত হয়েছে। সেটি হলো—ল্যাব অ্যাসিস্ট্যান্টদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা চাই না কেউ পিয়ন হিসেবে চাকরি শুরু করে পরে আমাদের শিক্ষক হয়ে যান।”
তিনি আরও বলেন, “আমাদের এই যৌক্তিক আন্দোলনে অনেক শিক্ষকও সংহতি প্রকাশ করেছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ