ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চালের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা
ডুয়া নিউজ: আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেল আমদানি ও সরবরাহসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “উন্নতমানের বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট জাতের চাল মূলত বোরো মৌসুমেই উৎপাদিত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো চাল বাজারে চলে আসবে।”
শেখ বশিরউদ্দিন বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে ছিল, বিদ্যুৎ সরবরাহ ছিল স্থিতিশীল এবং পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া গেছে যা কৃষি উৎপাদনের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।”
তিনি বলেন, “আমরা এ বছর ধানের ভালো ফলনের আশা করছি, যার ফলে চালের দাম কমে আসবে বলে আমরা আশাবাদী।”
কৃষিপণ্য সহজাতভাবে গতিশীল উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সবধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নজর রাখছি এবং যেখানে দাম স্থিতিশীল রাখার প্রয়োজন সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর