ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা, আলোচনায় কমিশনের ভেতরে ৫ প্রতিনিধি
ডুয়া ডেস্ক: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এখনও শেষ না হলেও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পিএসসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলন চলাকালীন সেনাবাহিনীর মধ্যস্থতায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দুপুর ২টা ৪০ মিনিটে কমিশনের সঙ্গে আলোচনায় বসেন।
চাকরিপ্রার্থীরা জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই তারা পিএসসির আশপাশে জড়ো হতে থাকেন। পরে সম্মিলিতভাবে সামনে এসে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তারা পিএসসির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান এবং কমিশনের গঠনগত সংস্কারের দাবিও জানান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, এর আগেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং তিনজনকে আটক করে। পরে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তারা পুনরায় কর্মসূচিতে নেমেছেন।
এর আগে ৮ এপ্রিল একই দাবিতে তারা পিএসসির সামনে বিক্ষোভ করেন। সে সময় পুলিশের বাধা উপেক্ষা করে কিছু প্রার্থী গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন।
চাকরিপ্রার্থীদের দাবি, ৪৪তম বিসিএসের ভাইভা ২০২৪ সালের ২২ ডিসেম্বর শুরু হলেও এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এই ধীরগতিতে পুরো প্রক্রিয়া শেষ হতে আরও এক বছর লেগে যেতে পারে। একই সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও চলছে। ফলে যারা ভাইভা দিচ্ছে তারা দ্বিধায় পড়েছেন—লিখিত না ভাইভার প্রস্তুতি নেবেন?
তারা আরও জানান, অবশিষ্ট ভাইভা পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি দ্রুত প্রকাশ করতে হবে, মে মাসের মধ্যেই ভাইভা শেষ করতে হবে এবং জুন মাসে চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। একই সঙ্গে তারা ‘নন-ক্যাডার বিধিমালা ২০২৩’ বাতিলের দাবি জানান। ৪৪তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে ভাইভায় উত্তীর্ণ সকলকে নিয়োগের ব্যবস্থাও তারা চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু