ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দেশটিকে বসবাসরত প্রবাসী বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা নতুন বছর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যেখানে পরিবার ও বন্ধুরা মিলে নতুন বছরের শুভসূচনা করে। এটি কেবল উৎসবেরই নয়, আত্মচিন্তা ও নতুন স্বপ্ন বুননেরও সময়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য বাঙালিকে একসূত্রে গেঁথেছে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে।
অ্যালবানিজ তার বার্তায় বলেন, বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে অস্ট্রেলিয়া। এখানকার বাঙালি সম্প্রদায় আমাদের জাতীয় জীবনের অপরিহার্য অংশ। আপনাদের অবদানের জন্য আমি কৃতজ্ঞ।
অস্ট্রেলিয়ায় প্রায় ১ লাখ বাঙালি বসবাস করেন। প্রতিবছর সিডনি, মেলবোর্নসহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)