ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কুয়েটে চলছে সিন্ডিকেট সভা, প্রশাসনিক ভবনের বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হল খুলে দেওয়ার দাবিতে সোমবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশ ঘুরে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালায়।
বিক্ষোভের পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে একটি প্রেস ব্রিফিং করেন। সেখানে একজন প্রতিনিধি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, দুপুরে ছাত্র কল্যাণ পরিচালকের সহকারী পরিচালক মাধ্যমে তারা জানতে পারেন, রাত ৭টায় জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আশা করছেন, যাতে তারা আজ রাতেই তাদের আবাসিক হলে ফিরে যেতে পারেন এবং খোলা আকাশের নিচে অবস্থান করতে না হয়।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, যদি তাদের দাবির প্রতি প্রশাসনের যথাযথ মনোযোগ না দেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন। বক্তারা বলেন, প্রশাসন যেন কোন রাজনৈতিক স্বার্থের কারণে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে সিদ্ধান্ত না নেয়।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ সংবাদ মাধ্যমকে বলেন, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। সভার সিদ্ধান্ত সাপেক্ষে শিক্ষার্থীরা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন।
গত রবিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে রাত ৮টার মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তারা প্রশাসনের কাছে আবেদনও করেছেন, যা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
এদিকে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন এবং এর প্রেক্ষিতে প্রশাসন সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং পরে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বর্তমানে কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে যা তদন্তাধীন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ