ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ‘ভালো কাজের হালখাতা’, মানুষের উচ্ছ্বাস
ঢাবি প্রতিনিধি: নতুন বছরে নানা নতুনত্বের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে ‘ভালো কাজের হালখাতা’। হালখাতাকে ঘিরে বাঁধভাঙা উচ্ছাস সাধারণ মানুষের। পহেলা বৈশাখ দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভালো কাজের হালখাতা দেখা যায়। সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে এই হালখাতা তৈরি করা হয়েছে।
সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, হালখাতায় একপাশে "যাহা পাইতে চাই" ও "যাহা হারাইতে চাই" নামে দুটো অংশ। টিএসসিতে ঘুরতে আসা শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজেদের নতুন বছরে যা পেতে চান এবং যা হারাতে চান সে সকল কিছু লিখছেন প্রবল উচ্ছ্বাসে।
পেতে চাওয়ার তালিকায় স্থান পেয়েছে নাগরিক অধিকার, সুন্দর বাংলাদেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ, সুন্দর আগামী, সাম্যবাদ ইত্যাদি। হারাতে চাওয়ার তালিকায় ইজরায়েলের আগ্রাসন থেকে মুক্তি, বেকারত্ব, দুশ্চিন্তা, অসুস্থতা, সাম্রাজ্যবাদ, ইন্ডিয়া, মুদ্রাস্ফীতি ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা স্থান পেয়েছে।
এ বিষয়ে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ-এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ফ্যাসিবাদী জামানায়, নববর্ষের উদযাপনকে কালচারালি এলিট শ্রেণীর একটা বিষয় বলে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। সাধারণ জনপরিষদ জনসাধারণকে এটা থেকে দূরে ঠেলে দেয়া হয়েছিল। আমরা জনসাধারণকে নববর্ষের সাথে সম্পৃক্ত করার জন্য এই হালখাতার উদ্যোগ নেই।
তিনি জানান, এই ধারণা এসেছে নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীদের যে হালখাতার প্রচলন ছিল সেটি থেকে। প্রথাটি দিন দিন হারিয়ে যাওয়ায় সেটিকে আবার নতুন করে সামনে আনার জন্য এই আয়োজন করা হয়েছে।
‘খাতাটি সকাল থেকে এখানে রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন মানুষের পেতে চাওয়া এবং হারাতে চাওয়ার ইচ্ছায় পরিপূর্ণ হয়ে গেছে’, যোগ করেন আব্দুল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)