ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কারাগারে বন্দীদের নিয়ে নববর্ষ উদযাপন
ডুয়া নিউজ: দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সারাদেশেই বন্দীদের নিয়ে উদযাপিত হল পহেলা বৈশাখ।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে ৬৮টি কারাগারেই নানান ইভেন্টের আয়োজন করা হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, “ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দীদের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।”
এ বিষয়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, “খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে।”
তিনি আরও জানান, “৬৮ কারাগারের বন্দীদের জীবন কাহিনী সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে ‘বন্দী কথন’ শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল