ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘মার্চ ফর ইউনূস’র ডাক
ডুয়া ডেস্ক: ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বহাল রাখার দাবিতে এবার ‘মার্চ ফর ইউনূস’-এর ডাক দিয়েছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা। ‘সংস্কার আগে, নির্বাচন পরে’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ব্যানার।
ব্যানারে ঘোষণা করা হয়, সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রেসক্লাবের নিচে আয়োজিত হবে মানববন্ধন, যেখানে অংশ নেবেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।
ব্যানারের সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, “আওয়াজ উঠিয়ে বুক পেতে যারা মরে গিয়েছিল সেই ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই’ স্লোগান থেকে শুরু হয়ে একদফা পর্যন্ত যে গণআন্দোলনের সৃষ্টি হয়েছিল — সেই চেতনা ফিরিয়ে আনতেই আবার রাজপথে নামছে ছাত্রজনতা। এবার শুরু হবে নারায়ণগঞ্জ থেকে, গন্তব্য একদফা।”
ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, “লক্ষ্য দুইটা স্পষ্ট — সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সংস্কার না হওয়া পর্যন্ত সরকার রক্ষা করতে হবে। আসিফ, নাহিদ কিংবা অন্য কারও সার্ভিস দরকার নেই — আমাদের একটাই দাবি ড. ইউনূসকে বহাল রাখা হোক। স্বৈরাচার মানি নাই, মানব না। এই দেশ আমরা উদ্ধার করেছি, আমরাই আগলে রাখবো।”
প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিরপেক্ষ রোডম্যাপের দাবি উঠেছে। অনেকেই এই পরিস্থিতিকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারের পূর্ণ মেয়াদ পূরণের পক্ষে জোরালো মতামত উঠে এসেছে। এবার সেই দাবিকে সামনে রেখে সরাসরি মাঠে নামছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)