ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
ডুয়া নিউজ: সৌদি আরব সম্প্রতি আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহ ধরে চালানো এক যৌথ অভিযানে এদের আটক করা হয়। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৫ সালের হজ মৌসুম সামনে রেখে সীমান্ত এবং অভিবাসন ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এরই অংশ হিসেবে ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময়কালে পরিচালিত এই অভিযানে ১৮,৬৬৯ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গাল্ফ নিউজ।
আটকদের মধ্যে ১১,৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪,৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার জন্য এবং ২,৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় ১,৪৯৭ জনকে আটক করা হয় এবং দেশটি ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ২৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৫,৭৫৪ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য। পাশাপাশি ২,২৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। ইতিমধ্যেই ৮,১২৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়াও অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই