ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মহিলা মাদ্রাসার ছাত্রাবাসে নাইট ভিশন সিসি ক্যামেরা!
ডুয়া নিউজ: মহিলা মাদ্রাসার ছাত্রাবাসে নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজ্জোহরা কওমি মহিলা মাদ্রাসার হোস্টেলে ১৬টি নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সামনে আসে যখন এক অভিভাবক কর্তৃপক্ষকে এ নিয়ে প্রশ্ন তোলেন।
এমজেএফের ভাষ্য অনুযায়ী, ছাত্রীদের থাকার জায়গায় এই ধরনের নজরদারি সরঞ্জাম স্থাপন মানবাধিকারের চরম লঙ্ঘন। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার প্রত্যাশায় এসব প্রতিষ্ঠান বেছে নেন।
কিন্তু হোস্টেলের মতো ব্যক্তিগত পরিবেশে সিসি ক্যামেরা বসিয়ে সেই আস্থা ও সম্মানবোধে বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে মনে করে সংগঠনটি।
এ ধরনের ঘটনায় শিশুর নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদার প্রশ্নে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এমজেএফ।
মারুফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?