ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শোভাযাত্রায় মুখোশ পরা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
ডুয়া নিউজ: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না বলে জানিয়েছেন তিনি।
আজ রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরো বাড়তি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।”
নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার।
এর আগে, আজ সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, “নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভ টিজিং যাতে না হয়, সে জন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।”
ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, “চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)