ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ঢাবি অ্যালামনাই’র আহ্বায়ক ও সদস্য সচিব
ডুয়া ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি ও তাঁদের পরিবার এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। আজ রোববার (১৩ এপ্রিল) এক যৌথ শুভেচ্ছাবার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় তাঁরা বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা। বিগত বছরের সব দুঃখ-কষ্ট, হতাশা ও প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।”
দুদু ও ড্যানী আরও বলেন, “দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। নতুন বছরে জনগণের অধিকার আদায়ে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাবো। সকল বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলাই হোক নতুন বছরের মূল প্রেরণা।”
নেতৃদ্বয় দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, ১৪৩২ বঙ্গাব্দ হবে আশার আলোয় ভরা একটি নতুন অধ্যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী