ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সিলেটে বাটা শোরুমের লুটপাটের নেতৃত্বে আ. লীগ নেতার ছেলে
ডুয়া নিউজ: সিলেট নগরীর দরগা গেইট এলাকায় বাটার শোরুমে লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মহানগরের বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত তৌহিদী জনতার মিছিলে ইশতিয়াক অংশ নিয়ে প্রথমে বাটার শোরুমে ঢুকে বস্তা ভরে জুতা চুরি শুরু করে। এ সময় তার মাথায় ছিল সৌদি স্টাইলের রুমাল।
সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সে দোতলা থেকে ব্যাগভর্তি জুতা নিচে ফেলে দিয়ে নাচছিল।
ইশতিয়াকের বাবা মনিরুজ্জামান চৌধুরী সিলেট শহরের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল থেকে অন্তত ১৩টি দোকান, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা হয়েছে, যাতে অজ্ঞাতপরিচয় ১,৭৪০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের