ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: দুদু
ডুয়া নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাঁর দল নির্বাচনের জন্য নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
শনিবার (১২ এপ্রিল) দিনাজপুরে জেলা বিএনপি আয়োজিত একটি যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে কিংবা এর দু'এক মাস আগে/পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি দাবি করেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, যেহেতু এর আগে ভোটের মাধ্যমে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় গেলে তিনি এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন।
দুদু যোগ করেন, "যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো, ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি।"
তিনি বলেন, "আমরা ৫ আগস্ট সরকারকে বিদায় দিয়েছি, যে সরকার বাংলাদেশের সংবিধানকে এবং দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।"
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও আক্তারুজ্জামান মিয়া। যৌথসভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী