ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ক্ষমা চেয়ে একযোগে ৩ নেতার পদত্যাগ
ডুয়া নিউজ: জাতীয় পার্টির খুলনা মহানগরের তিন নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং নিজেদের রাজনৈতিক জীবনের কিছু ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পদত্যাগকারী নেতারা হলেন—জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান।
তাঁরা বলেন, “ভুল স্বীকার এবং ক্ষমা চাওয়া রাজনৈতিক শুদ্ধাচারের অংশ। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার কামনা করি—যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক জনগণের কাঁধে চেপে বসতে না পারে।”
তিন নেতা জানিয়েছেন, তাঁরা আপাতত কোনো নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।, তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে ইচ্ছুক বলে ইঙ্গিত দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরে এই তিন নেতা জাতীয় পার্টির রাজনীতিতে কোণঠাসা ছিলেন। এমনকি দলটির সর্বশেষ ঘোষিত কমিটিতে তাঁদের কোনো পদও ছিল না। তবে এর আগে রওশন এরশাদ অনুসারীদের প্রকাশিত মহানগর কমিটিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত ছিল।
অব্দুল গফফার বিশ্বাস অতীতে বিএনপির মহানগর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “অপারেশন ক্লিন হার্টের সময় অসংখ্য নির্যাতনের ঘটনার প্রতিবাদে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছিলাম।”
পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিলেও দল বদলের কারণে তাঁর রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। শেষ ১৫ বছর ধরে গফফার বিশ্বাস আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক রেখে খুলনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
অপরদিকে, অ্যাডভোকেট মাসুদুর রহমান সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দাবি করেন, “আমি আওয়ামী লীগের বিরুদ্ধে এসকল অপকর্মের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের