ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
রাফাহ দ’খলে নিল ইস’রায়েল
ডুয়া ডেস্ক: বিশ্বাব্যাপী গাজা যুদ্ধ বন্ধের দাবির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের দখল নিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফাহ।
আজ শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, “গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। এটির দখলের ফলে রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। বর্তমানে এটিকে ‘ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ’ঘোষণা করা হয়েছে।”
এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ‘টাই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজাজুড়ে বিস্তৃত হবে।’
কাটজ জানান, “গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, সেটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে।”
কাটজ দাবি, “যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান, তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথাও পুনরায় উল্লেখ করেন।”
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসাসেবা নিতেও হিমশিম খাচ্ছেন। এছাড়া এ হামলায় নিহত হয়েছেন আন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ