ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গা’জা যু’দ্ধ বন্ধ চেয়ে চিঠি: যে শা’স্তি পেলেন ১ হাজার ই’সরায়েলি সেনা
ডুয়া ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। কিছু দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি করলেও আবারও পুরোদমে হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার দেশটি। পৃথিবীর বিভিন্ন দেশ, গোষ্ঠী ও ব্যক্তি থেকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হচ্ছে। তবে এতে কর্ণপাত করছে না ইসরায়েল।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।
চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) কয়েকশ’ সদস্য এবং বরখাস্ত হওয়া অনেকেই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে ‘নিরাপত্তার উদ্দেশ্যে নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত’ হচ্ছে বলে উল্লেখ করেছেন।
তারা আরও লেখেন, ‘যুদ্ধ চালিয়ে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে।’
তাদের এই চিঠি দেওয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, ‘যারা এই ধরনের বিবৃতি দিয়েছে, তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়।’
অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা।”
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোলা চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সাবেক কর্মকর্তা—সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।
চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জনগণের প্রতি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ এখনো রিজার্ভ ডিউটিতে সক্রিয় আছেন, বাকি সবাই সাবেক বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
সূত্র: মিডল ইস্ট মনিটর
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ