ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিএসএলে মাঠে নামার আগেই দেশে ফিরছেন লিটন
ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল লিটন দাসের। আজই মুলতান সুলতান্সের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনাও ছিল এই বাংলাদেশি ব্যাটারের। তবে অভিষেকের আগেই দুঃসংবাদ—চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন লিটন।
ম্যাচের আগের দিন অনুশীলনে অংশ নেন তিনি। সেখানেই একাধিক আঙুলে চোট পান লিটন। পরীক্ষায় ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। ফলে পিএসএলে তার প্রথম আসর শেষ হয়ে গেল মাঠে নামার আগেই।
এরই মধ্যে করাচির ক্যাম্প ছেড়েছেন লিটন। দেশে ফেরার প্রস্তুতিও সম্পন্ন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
৩০ বছর বয়সী লিটন এর আগে আইপিএল, এলপিএল ও সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেললেও পিএসএল ছিল তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বিসিবি থেকেও পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি বাধা হয়ে দাঁড়াল তার পথচলায়।
এক সাক্ষাৎকারে লিটন বলেছেন, ‘আমি নিজেকে আনলাকি প্লেয়ার ভাবি।’ কথাটা বলার দিনই যেন সত্যি হয়ে গেল—অভিষেকের আগেই পিএসএল শেষ হয়ে গেল অনাকাঙ্ক্ষিত এক চোটে। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)