ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের আলোকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তার অবিচল সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে সরকার।
শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খানের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা গাজা ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় আইসিসির ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রসিকিউটর করিম এ খান আন্তর্জাতিক ন্যায়বিচার ব্যবস্থায় বাংলাদেশের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোম সংবিধি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। দুই পক্ষই আগামীতে পারস্পরিক সম্পৃক্ততা আরও বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে