ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা
ডুয়া নিউজ: গ্রীষ্মে লোডশেডিং কমানোর জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে যদি লোডশেডিং হয় তবে প্রথমে তা রাজধানীতেই হবে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান আরও উল্লেখ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়।
তিনি বলেন, “যদি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখা যায়, তবে এটি ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করবে। কিন্তু অনেকেই তা করছেন না, এজন্য জনগণকে সচেতন হতে হবে।”
দুটি কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে তিনি জানান। প্রথমত, উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দিতে হয়, যা লোডশেডিং হিসেবে পরিচিত। দ্বিতীয়ত, ঝড়-বৃষ্টি বা অন্যান্য কারণে ফিউজ বিছিন্ন হয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে তাকে বিদ্যুৎ বিভ্রাট বলা হয়।
তিনি আরও বলেন, গরমের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব নাও হতে পারে। তবে আমরা চেষ্টা ও কাজ করে যাচ্ছি। সাধারণত গ্রামে লোডশেডিং হবে, প্রথমে ঢাকায় প্রভাব পড়বে এবং পরে অন্যান্য জায়গায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের