ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
ডুয়া ডেস্ক : বাংলাদেশ পুলিশ তাদের পুরনো লোগো পরিবর্তন করে নতুন একটি মনোগ্রাম বা লোগো প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নতুন লোগোতে সংযোজন করা হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতার ওপরে ‘পুলিশ’ শব্দটি। চিঠিতে বলা হয়েছে, পূর্বের মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগোটি চূড়ান্ত করা হয়েছে এবং এটি ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
চিঠিতে আরও বলা হয়, দেশের সব জেলা ও ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সকল ক্ষেত্রে নতুন মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে এটি কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
এর আগে রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশের লোগো নিয়ে নানা আলোচনা হয়েছিল। পুরনো লোগোতে নৌকার প্রতীক থাকায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সরকার পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে লোগো ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি কমিশন গঠন করে বিষয়টি পর্যালোচনা করে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের সব ইউনিটে নতুন লোগো সংক্রান্ত এই নির্দেশনা পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)