ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীর পানিতে পোকা, দুর্ভোগ চরমে
ডুয়া ডেস্ক: রাজধানীর মগবাজার ও মধুবাগসহ বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে পোকা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব এলাকার বাসিন্দারা বলছেন, পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকার কারণে রান্না, গোসলসহ দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। ফলে অনেকেই পেটের অসুখ ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয়রা জানান, একাধিকবার পানির ট্যাঙ্ক পরিষ্কার করেও সমস্যার সমাধান হচ্ছে না। তারা মনে করছেন, মূল সমস্যা ওয়াসার সাপ্লাই লাইনে।
মধুবাগের এক বাসিন্দা বলেন, “এই পানি দিয়ে রান্না বা গোসল করা সম্ভব না। বাচ্চারা তো পানিই খেতে চায় না। বাধ্য হয়ে পাম্প থেকে পানি এনে ব্যবহার করতে হয়।” আরেকজন জানান, “ট্যাঙ্ক পরিস্কার করলে কিছুদিন ভালো থাকে, তারপর আবার আগের মতো পোকা দেখা যায়।”
কেউ কেউ ট্যাপের মুখে কাপড় বেঁধে পানি ব্যবহার করছেন। তাদের দাবি, বিকল্প না থাকায় এই অস্বাস্থ্যকর পানি দিয়েই রোজকার কাজ চালাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার তিনজন কর্মকর্তা মধুবাগ এলাকায় পরিদর্শনে যান এবং কয়েকটি বাসা থেকে পানির নমুনা সংগ্রহ করেন। তারা জানান, পানিতে পোকা থাকার বিষয়টি তারা দেখতে পেয়েছেন। তবে তার জন্য বাসার ট্যাঙ্ক পরিষ্কার না করাকেই দায়ী করেন।
ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “পানির লাইনে সমস্যা নেই। ট্যাঙ্ক ঠিকভাবে পরিস্কার করলে সমস্যা থাকবে না।”
তবে এলাকাবাসীর দাবি, নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করা হলেও সমস্যা থেকেই যাচ্ছে। এ অবস্থায় ওয়াসার পাইপলাইন পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন পরিদর্শনে আসা কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের