ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আইন নিজের হাতে তুলে নিলেই অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া নিউজ: পুলিশ মব জাস্টিসকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে আইন হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস ভয় পাচ্ছে না পুলিশ। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন নেবে তারা।
সাংবাদিকদের লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখন পর্যন্ত তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে, তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সবার প্রতি একটাই অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।”
এ ছাড়া পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে, অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।”
ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই। তবে, আমরা ইতোমধ্যে অফিসিয়ালি সব কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের