ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের নিচে নামার আভাস আইএমএফের
ডুয়া নিউজ: আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের নিচে নেমে আসার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকে আইএমএফের সঙ্গে চলা বৈঠকে মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সংস্থাটি। এ ছাড়া প্রতিনিধি দলটি আগামী জুন নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে।”
আরিফ হোসেন খান বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু কেন্দ্রীয় ব্যাংকের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। সরকারের সবগুলো অর্গান যখন একসঙ্গে কাজ করে তখনই এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
আইএমএফের ঋণের সবশেষ দুই কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া জবাবে সংস্থাটি সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, “প্রতিনিধি দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা সন্তুষ্ট। যদি কোনো প্রশ্নের জবাবে তারা সন্তুষ্ট না হন, তখন তারা পাল্টা প্রশ্ন করে থাকেন, যেটা এখনও হয়নি, এখানে আমরা আশাবাদী।”
রিজার্ভ গণনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, “বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ গণনার ক্ষেত্রে ডাবল কাউন্টিং হচ্ছে না। আইএমএফের নির্দেশনার আলোকে বর্তমানে রিজার্ভ গণনা করায় তারা সন্তোষ প্রকাশ করেছে।”
ব্যাংকগুলোর তারল্য সংকট নিয়ে তিনি বলেন, “তারল্য সংকটে থাকা দেশের ১১ ব্যাংকের মধ্যে ৬টির অবস্থার উন্নতি হয়েছে। তাদের এখন তারল্য সহায়তা লাগবে না। তবে এখনো পাঁচটি ব্যাংক দুর্বল অবস্থা রয়েছে।”
প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)